জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ

ইউবি নিউজ:মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় এক দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬০) ও তাঁর স্ত্রী আছিয়া বিবি (৫০)। এদিন সকালে বাড়ির শোবার ঘর থেকে তাঁদের গলা কাটা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোকসাডাঙা থানার পুলিশ। পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের দাবি, নাবালক নাতির সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠাকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটতে পারে। অভিযোগ, ওই সম্পর্ক নিয়ে তরুণীর পরিবারের পক্ষ থেকে দু’দিন আগে হুমকি দেওয়া হয়েছিল। তারপরই গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে সন্দেহ পরিবারের।
ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ খুনের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন