দ্বৈত ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, ধসে পড়ল ভবন; হাজারো প্রাণহানির আশঙ্কা
কারাকাস, ২৬ জুন : মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রথমে ৭.২ মাত্রার এবং তার কিছুক্ষণ পরেই আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু ভবন ধসে পড়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। সংস্থার প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লক্ষেরও বেশি প্রাণহানির সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। পাশাপাশি ভূমিধস ও মাটির তরলীকরণ (Liquefaction)-এর ঝুঁকিও উল্লেখযোগ্য। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, রাজধানী কারাকাসে একাধিক ভবন ভেঙে পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতেও বেশ কিছু বহুতল ভবনের ফাটল ধরা, আংশিক ধসে পড়া কিংবা সম্পূর্ণ ভেঙে যাওয়ার দৃশ্য দেখা গেছে। সংবাদ সংস্থা এএফপির ...