আলোয় সাজবে মাথাভাঙা শহরের পথঘাট

ইউবিএন: গ্রিন সিটি মিশন ও মাথাভাঙা পুরসভার যৌথ উদ্যোগে নতুন কলেবরে সাজছে মানসাই, সুটুঙ্গা ঘেরা মাথাভাঙা শহর। সন্ধ্যা নামলে ঝলমল করবে শহরের প্রধান প্রবেশপথ। বাহারি আলোয় সাজিয়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় নতুন বাতিস্তম্ভ শহরে এসে পৌঁছেছে। আগামী এক সপ্তাহের মধ্যে তা বসানোর কাজ শুরু হবে।

পুরসভার সূত্রে জানা গিয়েছে, পচাগড় থেকে সুটুঙ্গা সেতু হয়ে মাথাভাঙা হাই স্কুল পর্যন্ত এবং কলেজ মোড় থেকে আব্বাসউদ্দিন সেতু, শনি মন্দির হয়ে পোস্টঅফিস

মোড় পর্যন্ত রাস্তার দু'ধারে বসানো হবে বাতিস্তম্ভ। দীর্ঘ দিন ধরে সন্ধ্যার পর এই রাস্তায় আলো কম থাকার অভিযোগ ছিল। বর্ষা বা কুয়াশার রাতে পথ চলতে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। দুর্ঘটনার আশঙ্কাও থাকত। এ বার শুধু আলো নয়, নান্দনিক নকশায় তৈরি এই বাতিতে শহরের সৌন্দর্য অনেকটাই বাড়াবে বলে আশা পুর-প্রশাসনের।

এ বিষয়ে পুরপ্রধান প্রবীর সরকার বলেন, "গ্রিন সিটি মিশনের লক্ষ্য শুধু পরিবেশবান্ধব শহর গড়া নয়, শহরের সৌন্দর্য ও নাগরিক নিরাপত্তা দু'টিকেই গুরুত্ব দেওয়া। এই আলোকসজ্জার ফলে রাতের বেলায় রাস্তাগুলি যেমন আরও নিরাপদ হবে, তেমনই মাথাভাঙার একটি আলাদা পরিচয় তৈরি হবে।"

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন

জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ