এক দফার ভাবনা বাতিল, বাংলায় ভোট বহু দফায়? ৯ মার্চ ফুল বেঞ্চের বঙ্গ সফর


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাংলায় এক দফায় বিধানসভা ভোটের সম্ভাবনা কার্যত খারিজ। অপ্রতুল কেন্দ্রীয় বাহিনী ও পর্যাপ্ত ভোটকর্মীর অভাবের কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনার পর সেই দাবি মেনে নিয়েছে ভারত নির্বাচন কমিশন। দু’দিনের বৈঠকের শেষে এক দফায় নির্বাচনের ভাবনা থেকে সরে এসেছে কমিশন বলেই সিইও কার্যালয় সূত্রে খবর। তবে কত দফায় ভোট হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৯ মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। নেতৃত্বে থাকবেন সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। দু’দিনের এই সফরের আগে রাজ্য প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এসপি-সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
বৈঠকে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর যথাযথ মোতায়েন ও বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দিয়েছে কমিশন। ফুল বেঞ্চের সফর শেষে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে 

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন