নিশিগঞ্জে মার্কেট কমপ্লেক্সের কাজের সূচনা হল

নিজস্ব সংবাদদাতা, নিশিগঞ্জ, ২ মার্চ: সোমবার নিশিগঞ্জ বাজারে নতুন স্টল নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মাথাভাঙ্গা–২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন। কোচবিহার নিয়ন্ত্রিত বাজার সমিতি-র উদ্যোগে বাজারের পুরনো ১০৮টি টিন শেডের দোকান ভেঙে সেখানে একটি আধুনিক দ্বিতল মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে। দীর্ঘ প্রায় ছয় মাস নানা প্রশাসনিক ও কারিগরি জটিলতায় প্রকল্পটির কাজ আটকে ছিল বলে জানা গিয়েছে। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে এদিন কাজ শুরু হওয়ায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে। নতুন কমপ্লেক্সে উন্নত নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং সুশৃঙ্খল স্টল বিন্যাসের পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। কাজের সূচনা অনুষ্ঠানে নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হলে বাজারের পরিকাঠামো আরও উন্নত হবে এবং ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুবিধা বাড়বে।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন