বিদ্যুৎ সংযোগের দাবিতে ধর্ণা নিশিগঞ্জের তরুণের

ইউবিএন:দুবছর ধরে বারবার আবেদন করেও বাড়িতে মিলেনি বিদ্যুৎ সংযোগ।মঙ্গলবার দুপুরে তাই মাথাভাঙ্গার বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্না দিলেন নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের ভোজনেরছড়া গ্রামের এক তরুণ।আর এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে তরুণের প্রতিবাদ কর্মসূচি।অবশেষে বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারীকরা দ্রুত সমস্যার আশ্বাস দিলে অনশন তুলে নেন ওই তরুণ।
     প্রসেনজিৎ মন্ডল নামে ওই তরুণের অভিযোগ,'দাদার সংসার থেকে পৃথক হওয়ায় দুবছর ধরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।বিদ্যুতের নতুন মিটারসহ সংযোগের জন্য আবেদন করেও কাজ হয়নি।কখনও বলা হয় জমির এফিডেভিট জমা দিতে ,কখনও বলা হয় আলাদা বাড়ির প্রমান করতে পাকা দেওয়াল তুলতে।'ওই তরুণ জানান,'দিন মজুরি করে পাকা দেওয়াল তৈরির সামর্থ নেই।পাটকাঠির বেড়া দিয়েছি ।স্ত্রী ও সন্তান নিয়ে চরম অসুবিধায় আছি।তাই নিরব প্রতিবাদে শামিল হয়েছি।
     মাথাভাঙ্গার বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিক দেবজ্যোতি দেব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্না তুলে নেন ওই তরুণ।

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন

জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ