প্রিতমের ৪৯ রানে ,২০১০ ব্যাচ ফাইনালে

 ইউবি ডেস্ক: নিশিগঞ্জ নিশিময়ী উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ক্রিকেটে রবিবার জমজমাট লড়াইয়ের সাক্ষী থাকল মাঠ। শক্তিশালী পারফরম্যান্সে লেজেন্ডস ২০১০ ব্যাচ ৮ উইকেটে পরাস্ত করল ডেক্যান্ড ডমিনেটর্স ২০১১ ব্যাচকে।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লেজেন্ডস। ব্যাট করতে নেমে ডেক্যান্ড ডমিনেটর্স নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৬ রান। লেজেন্ডসের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বড় রান তুলতে ব্যর্থ হয় প্রতিপক্ষ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে লেজেন্ডস ২০১০ ব্যাচ। মাত্র ৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা টপকে যায় তারা। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন প্রীতম মালাকার—৪৯ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচের সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি।
এই জয়ের ফলে লেজেন্ডস ২০১০ ব্যাচ ফাইনালে জায়গা করে নিল। আগামী ২১ জানুয়ারি ফাইনালে তাদের মুখোমুখি হবে আনবিটেন ২০১৬ ব্যাচ। রিইউনিয়ন ক্রিকেটের শিরোপা কার হাতে উঠবে, তা নিয়ে এখন থেকেই বাড়ছে উত্তেজনা।

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন

জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ