প্রতীমা নিরঞ্জন করতে গিয়ে মানসাই নদীতে তলিয়ে গেলো যুবক,শোকের ছায়া মাঘপালায়

 নিজস্ব সংবাদদাতা,মাঘপালা:আনন্দের মাঝে বিষাদের সুর ! পাশের বাড়িতে কালিপুজো সেই উপলক্ষে পুরনো প্রতিমা নদীতে বিসর্জন দিতে যাওয়াই কাল হল।। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মানসাই নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের ।ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল ৩ টা নাগাদ  পূর্ব ভোগডাবরি  এলাকায় মানসাই নদীতে।  মৃত যুবকের  নাম পার্থ বর্মণ (১৯)বাড়ি কোচবিহার ১ ব্লকের মাঘপালা এলাকায়। জানা যায়  বন্ধুদের সাথে প্রতিমা নিরঞ্জন করতে যায় পার্থ। সে সময় নদীর জলে তলিয়ে যায়।স্থানীয় ডুবরিরা দীর্ঘদিন নদীতে তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ  পার্থর নিথর দেহ উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন

জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ