মোয়ামারিতে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা,পুড়ল বাড়ি
কোচবিহার:প্রথম দফার লোকসভা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন পর্ব শেষ হতেই এদিন আশঙ্কায় একদল মানুষকে পথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেল কোচবিহার ১ ব্লকের সাতমাইলে। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে মূলত এই অবস্থান বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানা ও টাপুরহাট ফাঁড়ির পুলিশ। তাঁরা বিক্ষুব্ধ স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তবে স্থানীয় মানুষেরা অবরোধ তুলবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন।পরে পুলিশ আইনঅনুয়ায়ি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠেযায়।
বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মধ্যে রবিউল ইসলাম জানান, "এদিন দুপুর নাগাদ আচমকাই একদল দুষ্কৃতী এলাকায় তীব্র বোমাবাজি করে। ঘটনায় আগুন লেগে, মুহূর্তে এলাকার পাঁচটি বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে দমকল কর্মীরা। তবে একটিও বাড়ি বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় পুলিশ আসলেও কোন সদর্থক ভূমিকা পালন করেনি। তাই তাঁরা কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে অবস্থান বিক্ষোভে বসেন দোষীদের শাস্তির দাবিতে।"জানাগেছে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এদিনের অশান্তি,অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তাদের অভিযোগ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মদতে এই ঘটনা ঘটেছে।যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, "এদিনের এই ঘটনায় যে বাড়ি গুলি পুঁড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁদের প্রাথমিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনায় পুলিশের কাছে কোন প্রকার লিখিত অভিযোগে দায়ের হয়নি। তবে অভিযোগ দেয়ার করার কাজ শুরু হয়েছে। অভিযোগ দায়ের হলেই দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে।" তবে বর্তমান সময়ে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।