ইউবি নিউজ :মহানবমীর রাতে নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের খোকোবাড়ি গ্রামের একটি পুজো মন্ডপ থেকে গণেশের পৈতা চুরির চেষ্টার অভিযোগ উঠে পাশের গ্রামের এক তরুণে বিরুদ্ধে।টের পেয়ে পুজোর কর্মকর্তারা নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে ওই তরুণকে তুলে দেন।গণেশের পৈতা রাখলে ব্যবসার উন্নতি ঘটে এমন বিশ্বাস থেকেই পৈতা চুরির চেষ্টা বলে স্থানীয়দের অভিমত।যদিও এক পুরোহিত বলেন,চুরি করে পৈতে সংগ্রহ ঠিক নয়।
নিশিগঞ্জ : নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিতে বুধবার সন্ধ্যায় এক গণকনভেনশনের আয়োজন করল স্থানীয় নাগরিক সমাজ। নিশিগঞ্জ হাই স্কুলে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম মন্ত্রী অনন্ত রায়,কলেজের টিচার ইন চার্জ প্রলয় নাগ,প্রাক্তন প্রধান শিক্ষক,খগেন চন্দ্র বর্মন, শ্যামল মালাকার,আইনজীবী দিলীপ বর্মন,প্রকাশ বর্মন প্রমূখ। বক্তারা কলেজের বর্তমান সংকটময় পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, শিক্ষক ও শিক্ষাকর্মীরা বেতন না পেয়ে বহুদিন ধরে কর্মবিরতিতে রয়েছেন। এতে কলেজ কার্যত অচল হয়ে পড়েছে। নতুন শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ।অনন্ত রায় বলেন,'দলমত নির্বিশেষে গণ আন্দোলন করে কলেজকে সরকার পোষিত করার দাবি আদায় করতে হবে।' কনভেনশনে জোরালোভাবে দাবি ওঠে, অবিলম্বে কলেজটিকে সরকার পোষিত ঘোষণা করতে হবে এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতনের দায়ভার নিতে হবে।পাশাপাশি অভিন্ন ভর্তির পোর্টালে নিশিগঞ্জ কলেজের নাম নথিভুক্ত করতে হবে।বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক সদিচ্ছার অভাব...
ইউবি নিউজ: মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় এক দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬০) ও তাঁর স্ত্রী আছিয়া বিবি (৫০)। এদিন সকালে বাড়ির শোবার ঘর থেকে তাঁদের গলা কাটা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোকসাডাঙা থানার পুলিশ। পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের দাবি, নাবালক নাতির সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠাকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটতে পারে। অভিযোগ, ওই সম্পর্ক নিয়ে তরুণীর পরিবারের পক্ষ থেকে দু’দিন আগে হুমকি দেওয়া হয়েছিল। তারপরই গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে সন্দেহ পরিবারের। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ খুনের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।