আত্মঘাতি মাধ্যমিক পরীক্ষার্থী,শোকের ছায়া
নিজস্ব প্রতিনিধি,মাথাভাঙা: মাধ্যমিককে রাজ্য সেরার খেতাব নিয়ে কোচবিহারে যখন সবাই আনন্দে মাতোয়ারা তখনই দুঃসংবাদ এলো।বৃহস্পতিবার বিকালে অস্বাভাবিক মৃত্যু হল এক মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রীর।বাড়ির পিছনেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই মল্লিকা বর্মন নামে ওই ছাত্রীর।এই ঘটনায় শোকেরছায়া নেমে আসে মাথাভাঙা ১ ব্লকের বিজিকুটা গ্রামে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠিয়েছে।
মল্লিকা মোহনপুর সাবিত্রী বিদ্যামন্দিরের ছাত্রী ছিলেন মল্লিকা।এদিন বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিলেন।স্কুলে জানতে পারে ফেল করেছে সে।সহপাঠীরা পাশ করলেও অকৃতকার্য হওয়ায় ভেঙে পড়ে সে।বাড়িতে ফিরে এসে কিছু কাজ কর্মের পর বাড়ির পিছনে যায় সে।কিছুক্ষন পরে বাড়ির লোকেরা খোঁজ করতেই দেখতে পায় মল্লিকার নিথর ঝুলন্ত দেহ।খবর পেয়ে আসে মাথাভাঙা থানার পুলিশ। ঘটনায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।
থানা চত্বরে দাঁড়িয়ে প্রতিবেশী মিঠুন বর্মন বলেন,'মাধ্যমিক পাশ করতে না পেরেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে ছাত্রীটি।'পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এই খবর পৌঁছাতেই মোহনপুর সাবিত্রী বিদ্যামন্দিরের শিক্ষক ও পড়ুয়া মহলে শোকের ছায়া নেমে আসে।স্কুলে এবছর মাধ্যমিকে গড় ভালো ফল হয়েছে।ফেল করলে নম্বর রিভিউয়ের ব্যবস্থা আছে।তাই চরম সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না কেউ।