ভাঙা কালভার্টে ভোগান্তি নিশিগঞ্জের কোদালখেতি গ্রামে

নিশিগঞ্জ:অসমাপ্ত কালভার্টের উপড় তৈরি হয়েছিল পথশ্রীর রাস্তা ?ফলে বর্ষায় নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের কোদালখেতি গ্রামে কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের।গ্রামবাসীদের অভিযোগ নিন্মমানের কাজ হয়েছিল পথশ্রীর রাস্তার মাঝে থাকা কালভার্টটির।ফল যা হওয়ার তাই হয়েছে।তৈরির কয়েকমাসের মধ্যেই বসে যেতে থাকে কালভার্টির একাংশ।আর গত বছর বর্ষার পর প্রায় সম্পূর্ণই ভেঙে গিয়েছে কালভার্টি। কোদালখেতি গ্রামে প্রায় ১কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নতুন পাকা রাস্তা তৈরি হলেও কাজে আসছে না।গ্রামবাসীদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে ভাঙা কালভার্টের জন্য।মাঝে মধ্যেই রাতে অন্ধকারে ভাঙা কালভার্ট পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও।

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন

জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ