নিশিময়ীর রিইউনিয়ন ক্রিকেটে জমজমাট লড়াই, তিন ম্যাচেই দাপট দেখাল বিভিন্ন ব্যাচ

ইউবিএন ডেস্ক : শনিবার খেজুরতলা নিশিময়ী হাই স্কুল প্রাঙ্গণে শুরু হল বহু প্রতীক্ষিত রিইউনিয়ন ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম দিনেই অনুষ্ঠিত তিনটি ম্যাচে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও নস্টালজিয়ার আবহে মাঠ ছিল দর্শকে ভরপুর।
প্রথম ম্যাচে স্কাই রাইডার্স ২০১৬ ব্যাচ ১৮ রানে জয়লাভ করে ওল্ড বয়েজ ২০০৮ ব্যাচের বিরুদ্ধে। টস জিতে প্রথমে ব্যাট করে স্কাই রাইডার্স ৬ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ওল্ড বয়েজ ৫ উইকেটে ১৪০ রানেই থামে। দুরন্ত ব্যাটিংয়ে ৫২ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন স্কাই রাইডার্সের সম্রাট ঘোষ।
দ্বিতীয় ম্যাচে নিশিগঞ্জ একাদশ ২০১৯ ব্যাচ দাপটের সঙ্গে ৮ উইকেটে হারায় নিশিময়ী ঠান্ডার্স ২০১৩ ব্যাচকে। প্রথমে ব্যাট করে নিশিময়ী ঠান্ডার্স ৭ উইকেটে ১২০ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে নিশিগঞ্জ একাদশ মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে নেয়। ৩১ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা হন সম্রাট রায়।
তৃতীয় ম্যাচে রাইজিং স্টার ২০২২ ব্যাচ ৯ উইকেটে পরাজিত করে ব্লাস্টার ব্যাটেলিয়ন ২০২৪ ব্যাচকে। ব্লাস্টার ব্যাটেলিয়ন প্রথমে ব্যাট করে ৮.৪ ওভারে ৭৫ রান করে। জবাবে রাইজিং স্টার ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে সহজেই ৭৭ রান তুলে নেয়। ২৯ রান করে ম্যাচের সেরা হন রাজবীর সাহা।
রিইউনিয়ন ক্রিকেটের প্রথম দিনেই স্মৃতি, বন্ধুত্ব ও প্রতিযোগিতার অপূর্ব মেলবন্ধনে উৎসবমুখর হয়ে ওঠে খেজুরতলা নিশিময়ী হাই স্কুল 

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন