সেরা নাফিসা, গর্বিত নিশিগঞ্জের একরামিয়াঁ হাই মাদ্রাসা

তাপস মালাকার,নিশিগঞ্জ: আর্থিক প্রতিকূলতার মাঝেও মেধা আর পরিশ্রমের জোরে নজর কাড়ল নিশিগঞ্জ ছন্নমাদার একরামিয়াঁ হাই মাদ্রাসার ছাত্রী নাফিসা আখতার। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমিক সমতুল্য হাই মাদ্রাসা পরীক্ষায় ৭০১ নম্বর পেয়ে এলাকায় সেরার তকমা ছিনিয়ে নিয়েছে সে।
নাফিসার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা মাদ্রাসা চত্বরে। কৃষক বাবার মেয়ে নাফিসা ছোট থেকেই পড়াশোনায় মনোযোগী। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের সমর্থন আর নিজের অধ্যবসায়ের ফলেই এই সাফল্য বলে মনে করছেন শিক্ষকরা।
ছন্নমাদার একরামিয়াঁ হাই মাদ্রাসার টিচার-ইন-চার্জ রাহানুর ইসলাম জানান, “এবার ৬১ জন পড়ুয়া হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছিল। তার মধ্যে ৫৯ জন পাশ করেছে। সর্বোচ্চ ৭০১ নম্বর পেয়েছে মাদ্রাসার ছাত্রী নাফিসা আখতার। ওর এই ফল আমাদের সকলের গর্ব।”
ভবিষ্যতে উচ্চশিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হতে চায় নাফিসা। তার এই সাফল্যে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে নিশিগঞ্জ এলাকায়।

Popular posts from this blog

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন

জোড়া খুন পাডুবিতে,তদন্তে পুলিশ